জঙ্গিদের লাশ নেবে না পরিবার

সীতাকুণ্ডের প্রেমতলায় অভিযানে নিহত জঙ্গিদের লাশ নেবে না পরিবারের সদস্যরা।
 
সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন। তবে লাশ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন নিহত জঙ্গি কামাল উদ্দিনের বাবা মুজাফফর আহম্মেদ এবং জোবায়দার বাবা নুরুল আলম। এখন লাশ দুটি আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।
 
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সীতাকুণ্ড শহরের প্রেমতলা ওয়ার্ডের চৌধুরীপাড়ার ‘ছায়ানীড়’ নামের একটি দোতলা বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সোয়াত টিম। বিশেষ এ দলের সঙ্গে অভিযানে অংশ নেন চট্টগ্রামের সোয়াত, র‍্যাব ও পুলিশ সদস্যরা। অভিযান চলাকালে ‘আত্মঘাতী বিস্ফোরণে’ দুইজন এবং জঙ্গি ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে গুলিবিনিময়ের সময় দুইজন নিহত হয়। পরে ভবন থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়।