র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠে এলেন ফেদেরার

চার ধাপ উন্নীত হয়ে এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠে এসেছেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার। রোবিবার ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টেনিসের শিরোপা জিতে নিজের অবস্থান উন্নত করেন ফেদেরার। এজন্য তিনি পুরনো প্রতিদ্বন্দ্বী স্প্যানিশ রাফায়েল নাদালকে পিছনে ফেলেছেন। 
 
ইন্ডিয়ান ওয়েলসের চতুর্থ রাউন্ডে তিনি নাদালকে পরাজিত করার পরে ফাইনালে স্বদেশী স্ট্যান ওয়ারিঙ্কাকে পরাস্ত করে রেকর্ড পঞ্চমবারের মত শিরোপা জিতেন।
 
ইন্ডিয়ান ওয়েলসের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ঠিকই ধরে রেখেছেন এন্ডি মারে। অন্যদিকে ইন্ডিয়ান ওয়েলসে আরেক ব্যর্থ তারকা নোভাক জকোভিচও যথারীতি দ্বিতীয় ও ওয়ারিঙ্কা তৃতীয় স্থানটি ধরে রেখেছেন।
 
এটিপি বিশ্ব র‌্যাঙ্কিং: 
 
১. এন্ডি মারে (যুক্তরাজ্য) ১২,২০৫ 
২. নোভাক জকোভিচ (সার্বিয়া) ৮৯১৫
৩. স্ট্যান ওয়ারিঙ্কা (সুইজারল্যান্ড) ৫৭০৫
৪. কেই নিশিকোরি (জাপান) ৪৭৩০
৫. মিলোস রাওনিক (কানাডা) ৪৪৮০
৬. রজার ফেদেরার (সুইজারল্যান্ড) ৪৩০৫
৭. রাফায়েল নাদাল (স্পেন) ৪১৪৫
৮. ডোমিনিক থেইম (অস্ট্রিয়া) ৩৬৪৫
৯. মারিন সিলিচ (ক্রোয়েশিয়া) ৩৪২০
১০. জো-উইলফ্রিড টিসোঙ্গা (ফ্রান্স) ৩৩১০