চীনে হাজার বছরের পুরোনো প্যাগোডার সংস্কার কাজ শুরু

চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে হাজার বছরের পুরনো এক প্যাগোডার সংস্কার কাজ ১৯৪৯ সালের পর ব্যাপকভাবে শুরু করা হয়েছে। লাওইয়াঙ শহরের ইইয়াঙ কাউন্টির উহুয়া টেম্পলে আটকোণা বিশিষ্ট নয়তলা প্যাগোডাটি ৩৭.২ মিটার উচ্চতা সম্পন্ন। 
 
ইইয়াঙ কাউন্টির বৃত্তান্ত থেকে জানা গেছে, প্যাগোডাটি সং শাসনামলে(৯৬০-১২৭৯) নির্মিত। তবে এটির কিছু নির্মাণ সামগ্রী আরো পুরনো তাং শাসনামলের(৬১৮-৯০৭)। টেম্পল কমপ্লেক্সের অন্যান্য অংশ ধ্বংস হয়ে গেলেও উহুয়া টেম্পলটি অক্ষত রয়েছে। স্থানীয়রা প্যাগোডাটিকে লাওইয়াঙের টাওয়ার অব পিসা বলে ডাকে। 
 
ইইয়াঙ কাউন্টির সংস্কৃতি ব্যবস্থাপনা বিষয়ক প্রধান হু জিয়াফেং বলেন, সংস্কারের অভাবে এটি ক্ষয়ে যাচ্ছিল। ইতোমধ্যে এটির অনেক পাথর ধসে গেছে। চলতি বছরের শেষ নাগাদ সংস্কার কাজ শেষ হবে ধারণা করা হচ্ছে। সিনহুয়া।