৮ দফা বাস্তবায়নের দাবিতে খুলনায় দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

আইন কমিশনের সুপারিশকৃত বিলোপ আইন-২০১৪ পাশসহ আট দফা বাস্তবায়নের দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার বিকালে নগরীর গল্লামারী ট্রাফিক মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দলিত নেতা সুব্রত কুমার মিস্ত্রি।
 
এতে বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানে জাতি, ধর্ম, বর্ণসহ সকল মানুষের সমঅধিকারের কথা থাকলেও দলিত জনগোষ্ঠী এখনো বৈষম্যের শিকার হচ্ছে। দলিত জনগোষ্ঠীর জন্য সরকার শিক্ষাবৃত্তি ও বয়স্ক ভাতা চালু করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। সমাবেশে বক্তারা বৈষম্য বিলোপ আইন-১৪ পাশসহ অবিলম্বে ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।
 
বক্তৃতা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হালিম, সিকদার নিখিল রঞ্জন, অ্যাডভোকেট শক্তিপদ সরকার, ডা. প্রশান্ত কুমার হালদার, রাজকুমার হেলা, রতন দাস, বিশ্বজিৎ দাস প্রমুখ।