মাদারীপুর সদর উপজেলার করদিগ্রামে মোবাইল ফোন চুরির অভিযোগে রাসেল খাঁ (২৫) নামের এক ভ্যান চালককে পিটিয়ে ও হাতুরী পেটা করে হত্যা করেছে এলাকার কতিপয় ব্যক্তি। চুরির অভিযোগে রাসেল খাঁ নামের ঘহ ভ্যান চালককে পেটানোর ঘটনাটি ঘটেছে বুধবার। এরপর তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার করদি এলাকার কতিপয় ব্যক্তি ভ্যান চালক রাসেলের বিরুদ্ধে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে কৌশলে তাকে আটক করে কতিপয় ব্যক্তি। এই সময় রাসেলকে পিটিয়ে ও হাতুরী পেটা করে আহত করে তারা। সংকটাপন্ন অবস্থায় তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: রংপুরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮
সোমবার ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় হবি খানের ছেলে রাসেল মারা যায়। মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান রাসেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনও থানায় কোন মামলা দায়ের হয়নি।
ইত্তেফাক/ জেডএইচডি