পাংশায় সড়ক দুর্ঘটনায় আহত ৪

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পাংশা উপজেলার মাছপাড়া ইউপির হেনা মোড় এলাকায় যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো-ব ১১-০০৯৭) চাকা পাংচারের ঘটনায় চার যাত্রী  আহত হয়েছে। মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
 
আহতরা হলেন,ফরিদপুর জেলার জামতলা এলাকার শহিদুল ইসলাম(৪৫) (ট্রাক ড্রাইভার), বরিশাল জেলার গোরনদী থানার বাড়তি এলাকার আনোয়ার(৪০),রেজাউল(২৮),সোহাগ(২৭)ও অজ্ঞাত এক নারী।
 
IMG0
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা নিউ রাজন নামে একটি যাত্রীবাহী বাস মাছপাড়া ইউপির হেনা মোড় নামক এলাকায় পৌঁছালেই চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় বিপরীত থেকে আসা পেঁয়াজ বোঝাই একটি ট্রাক এ ঘটনা দেখে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পড়ে যায়। এসময় বাসের চার যাত্রী ও ট্রাক ড্রাইভার গুরুত্বও আহত হলে স্থানীয়রা পাংশা হাসপাতালে নিয়ে আসে ।
 
পাংশা হাসপাতালের দায়িত্বরত ডাঃ নাজমুস সালেহিন বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।