চরভদ্রাসনে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জাটকা নিধন বন্ধে মঙ্গলবার বিকাল ৪ টা থেকে শুরু করে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে। অভিযানে জেলেদের নিকট থেকে ১লক্ষ টাকা মূল্যের পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। 
 
পুলিশ ফোর্স নিয়ে নদীর বিভিন্ন পয়েন্টে  জেলে নৌকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন ও এ.এস.আই আব্দুল গফুর। 
 
জব্দ করা কারেন্ট জাল উপজেলার গোপালপুর ঘাটে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পদ্মা নদীতে ইলিশ মাছ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ইউএনও মোঃ সগীর হোসেন।