ঝিনাইদহে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পবহাটীতে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, মাগুরার থেকে প্রধানমন্ত্রীর জনসভা শুনে ঝিনাইদহে বাড়ি ফিরছিলেন বাসের যাত্রীরা। শহরের পবহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বাস চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।