দেশব্যাপী প্রাঙ্গণেমোরের পাঁচ নাটক

 
দেশব্যাপী আট দিনব্যাপী পাঁচ নাটক নিয়ে মঞ্চে আসছে ঢাকার জনপ্রিয় নাট্যদল প্রাঙ্গণেমোর। ২২ মার্চ শ্রীমঙ্গল থেকে শুরু হচ্ছে নাটকগুলো, শেষ হবে ২৯ মার্চ মাদারীপুরে।
 
অনন্ত হিরা বলেন, ‘উৎসব শেষ করতে না করতেই ২২ মার্চ থেকে ২৯ মার্চ পর পর ৫টি প্রদর্শনী তাও ঢাকার বাইরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে।’ 
 
নাটকগুলো হলো: ২২ মার্চ শ্রীমঙ্গলে "আওরঙ্গজেব", ২৪ মার্চ কুড়িগ্রাম "কনডেম সেল", ২৫ মার্চ লালমনিরহাট "আওরঙ্গজেব", ২৬ মার্চ লালমনিরহাট "কনডেম সেল" ও ২৯ মার্চ মাদারীপুর "কনডেম সেল"। 
IMG0
যুগে যুগে দেশে দেশে মসনদ বা রাষ্ট্র ক্ষমতা দখলের রাজনীতিতে ধর্মের ব্যবহার, ধর্মের নামে নির্মমতা, নিষ্ঠুরতা বা যে কোনো অমানবিক অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের নাম ‘আওরঙ্গজেব’।
 
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, ইউসুফ পলাশ, সরোয়ার সৈকত, মাইনুল তাওহীদ, শুভেচ্ছা, রিগ্যান রত্ন, বিপ্লব, চৈতালী চৈতি প্রমূখ।
 
মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, সংগীত বিন্যাসে রামিজ রাজু ও পোশাক পরিকল্পনায় নূনা আফরোজ।
 
ইত্তেফাক/আনিসুর