এফবিসিসিআই নির্বাচন দুই মাসের জন্য স্থগিত

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচন ২ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেন।
 
আগামী ১৪ মে ২০১৭-১৯ মেয়াদের এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ময়মনসিংহ অঞ্চলের পরিচালক নির্ধারণ করে ভোটার তালিকা করা হয়। পরে নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করে ময়মনসিংহ চেম্বার অফ কমার্সের সভাপতি আমিনুল হক আবেদন করেন। তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।