আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

২ এপ্রিল ২০১৯ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ১৯ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ এবং ২৫ রজব ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ২ ও ৯। শুভ বার:  সোম ও মঙ্গল। শুভ রত্ন:  মুক্তা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

বন্ধদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো ধরনের সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো সেলাকের পরামর্শে উপকৃত হতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহবোধ করতে পারেন। সামাজিক সংকট এড়িয়ে চলার চেষ্টা করুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতাও করতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজ