সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

 
 
সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শ্যামনগর-সাতক্ষীরা সড়কের কালিগঞ্জ ব্রিজের উপর এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম মো. হুসাইন মির্জা (৬)। সে কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের কলিজুগা গ্রামের মীর্জা শহীদুল ইসলামের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু হুসাইন তার পরিবারের সঙ্গে আজ সকালে পরিবারের সঙ্গে ভ্যানযোগে বাড়ি থেকে বের হয়ে নলতায় যাচ্ছিল ডাক্তার দেখানোর জন্য। পথিমধ্যে কালিগঞ্জ ব্রিজের উপর ভ্যানটি পৌঁছলে পেছন দিকে থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের বহনকারী ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু হুসাইনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরো তিনজন। আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 
কালিগঞ্জ থানার ওসি লস্কর জায়েদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।