ওসমান আলী ওরফে হামার (৬৫) নামের এক বৃদ্ধের লালসার শিকার ১২ বছরের এক কন্যা শিশু। সে এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। শিশুটি একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত ওসমান আলী নওগাঁ পত্নীতলা উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত নছিমদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাটি জানাজানি হবার পর গা-ঢাকা দিয়েছেন ওসমান আলী।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড আশ্রয়ণ প্রকল্পের ১ নং ব্যারাকে। ওসমান আলী ও ভিকটিম ওই আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।
৩১ মার্চ রবিবার মিরপুরের এক ডায়াগনস্টিক সেন্টারে শিশুটির আল্ট্রাসনোগ্রাম করা হলে ৭ মাসের অন্তঃসত্ত্বার প্রমাণ মেলে। এ ঘটনায় সোমবার ভিকটিমের মা বাদী হয়ে বৃদ্ধ ওসমান আলী হামারকে আসামী করে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
আরো পড়ুন: নেতারা বলেছিল প্রবেশপত্র আসবে
মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নরপশুটি তার অপকর্ম ফাঁস হয়ে লোকমুখে জানাজানি হবার পর থেকে পালিয়েছে। তাকে গ্রেফতার করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে।
ইত্তেফাক/অনি