দিনাজপুরের ঘোড়াঘাটে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে ২ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১২টার দিকে। নিহতরা হলেন- উপজেলার নূরপুর গ্রামের বন্ধু নার্সারীর মালিক আব্দুল কাফী (৪৫) ও তার কৃষান নারায়নপুর গ্রামের দিলজার হোসেন (৫০)।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল কাফী মাটির ঘর ভেঙ্গে ইটের ঘর নির্মাণের জন্য মাটির দেয়ালগুলি ভাঙ্গার কাজ শুরু করেন। দেয়ালগুলোকে তাড়াতাড়ি ভাঙ্গার জন্য দেয়ালের গোড়ায় পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন। এসময় একটি দেয়ালের গোড়া নরম হয়ে পড়ে যায়। দেয়াল পড়ার সময় আব্দুল কাফী ও কৃষান দৌড়ে সরে যাওয়ার আগেই চাপা পড়ে যায়। ঘটনাস্থল থেকে আহতদের ঘোড়াঘাট হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।