তাড়াশে তালগাছ পড়ে ইয়ামিন নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশিন গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, বুধবার দুপুরে ইয়ামিন সেরাজপুর গ্রামের আজিম উদ্দিনের বাড়ি তালগাছ কাটা দেখতে যায়। গাছটি কাটা হয়ে গেলে যে দিকে পড়ার কথা সেদিকে না পড়ে লোকজন যেখানে দাঁড়িয়ে দেখছিল সে দিকে পড়ে। এ সময় দৌড়ে অন্যরা নিরাপদ দূরত্বে যেতে পারলেও শিশু ইয়ামিন গাছের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।