ঐশ্বরিয়ার বাবার প্রার্থনা সভায় যোগ দিয়েছেন পুরো বলিউড পাড়া

 
ভারতীয় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কৃষ্ণরাজ রাই গত ১৮ মার্চ মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের পিতা তিনি।
 
মঙ্গলবার তাঁর স্মরণে আয়োজিত একটি প্রার্থনাসভায় হাজির হয়েছিলেন প্রায় গোটা বলিউড। মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলের ওই সভায় বচ্চন পরিবারের শোকে সামিল হন আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব-সহ বলিউডের তাবড় স্টার। ওই প্রার্থনাসভায় উপস্থিত কয়েক জনের ঝলক দেখে নিন গ্যালারিতে।
 
প্রার্থনা সভায় যোগ দেন ঐশ্বরিয়ার দীর্ঘ দিনের সহকর্মী সোনালি বেন্দ্রে, শ্রদ্ধা কপূর, কাজল, বিদ্যা বালান। সাদা পোশাকে চারজনকেই বিমর্ষ দেখািচ্ছিল।
 
 
মা বৃন্দা রাই ও মেয়ে আরাধ্যা বচ্চনকে সঙ্গে নিয়ে প্রার্থনা সভায় ঢুকছেন ঐশ্বরিয়া।
 
 
ঐশ্বরিয়ার সঙ্গে উর্মিলা মাতন্ডকারের বন্ধুত্ব দীর্ঘদিনের। তাই উর্মিলাও এসেছিলেন ঐশ্বরিয়ার বন্ধুর কষ্টের দিনে পাশে দাঁড়াতে।
 
 
বেয়াইয়ের প্রার্থনা সভায় যোগ দিতে হোটেলে ঢুকছেন বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন ও তার স্ত্রী জয়া বচ্চন।
 
 
প্রার্থনা সভার একফাকে স্বামী অভিষেক বচ্চন ও শ্বশুর অমিতাভ বচ্চনের সঙ্গে আলোচনায় ব্যস্ত ঐশ্বরিয়া।
 
 
কিছুদিন আগেই পিতা হারিয়েছিলেন সুনীল শেঠি। পিতা হারানোর কষ্ট শেয়ার করতে তিনিও এসেছিলেন প্রার্থনা সভায়। অনুপম খের কেও এসময় যোগ দিতে দেখা যায়।
 
 
সভায় অারো এসেছিলেন নীতু সিং, টুইঙ্কেল খান্না, তানিশা মুখার্জি, রণদীপ হুদা, সনু সুদ, মালাইকা আরোরা কান, সিদ্ধার্থ রয় কাপুর, সুভাষ ঘাই, ডেভিড ধাওয়ানসহ বলিউডের নামী প্রযোজক, পরিচালক ও শিল্পীরা। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/রেজা