বকশীগঞ্জে ছেলের দায়ের কোপে দুই পা হারাল বাবা

পারিবারিক বিরোধের জের ধরে বৃদ্ধ বাবাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছে দুই ছেলে। 
 
বুধবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইড়মারী মরারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় বাবা হাসেম আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
জানা গেছে,দীর্ঘদিন ধরে বৃদ্ধ হাসেম আলীর (৬৫) সঙ্গে তার দুই ছেলে লুৎফর রহমান ও নুরনবীর বিরোধ চলে আসছিল। মাঝে মধ্যেই দুই ছেলে জমি বিক্রি করে টাকা দেয়ার জন্য হাশেম আলীকে চাপ দিত। বুধবার দুপুরে লুৎফর ও নূরনবী তার বাবা হাশেম আলীর কাছে দুই লাখ টাকা দাবি করে। হাশেম আলী টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে লুৎফর রহমান ও নূরনবী বাড়িঘরে ভাঙচুর চালায়। বাধাঁ দিতে গেলে তারা হাশেম আলীকে রড দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় ছেলে লুৎফর রহমানের দায়ের কোপে বাবা হাশেম আলীর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।  
 
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।