গাজীপুরের কালীগঞ্জে প্রায় পাঁচ সহস্রাধীক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার জামালপুর ও বাহাদুরসাদী ইউনিয়নের ১৬টি পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, চতুর্থধাপে বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার জামালপুর ও বাহাদুরসাদী ইউনিয়নের ১৬টি পয়েন্টে অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে ওই ১৬টি পয়েন্টে ৩০ কিলোমিটার এলাকার প্রায় পাঁচ সহস্রাধীক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ সময় প্রায় সাড়ে ৬০টি রাইজারসহ ৫শত ফুট পাইপ জব্দ করা হয়।
তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেবের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন- টঙ্গী জোনের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী রফিকুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, মেজবাউর রহমান, সহকারী প্রকৌশলী রেদোয়ানুজ্জামান, শাহ মো. এমদাদ, মো. নুজরুল ইসলাম প্রমুখ।