পত্মীতলায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নওগাঁর পত্মীতলায় একটি পুকুর থেকে ৫৪ কেজি ওজনের কষ্টি পাথরের নারায়ণ মূর্তি উদ্ধার করেছে পুলিশ। 
 
বুধবার দুপূরে ২টার দিকে উপজেলার চকসহবত গ্রামের থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়। 
 
উপজেলার দিবর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুজ্জামান জানান, তাদের পারিবারিক ঢেঁকিহারা নামক একটি পুকুর খনন করা হচ্ছিল। দুপুরে পুকুর খননকালে মাটির মধ্যে থেকে মূর্তির বের হয়ে আসে। এরপর তিনি নিজেই থানায় সংবাদ দেন। 
 
পত্মীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজহার ইসলাম জানান, সংবাদ পেয়ে পাথরের নারায়ণ মূর্তি উদ্ধার করা হয়। পরে স্বর্ণকার দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে কষ্টি পাথরের নিশ্চিত হওয়া গেছে। নারায়ণ মূর্তিটি ৫৪ কেজি ওজন।