ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের আড়িয়াল খাঁ নদে হাজী শরিয়তউল্লাহ সেতু ঝুঁকিতে ফেলে বালু উত্তোলন করায় মঙ্গলবার পাঁচজনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েকটি ড্রেজারের পাইপও ধ্বংস করা হয়। তবে প্রশাসন ও ওসির উপস্থিতি টের পেয়ে ড্রেজারের অধিকাংশ শ্রমিক পালিয়ে গেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওইদিন দিনভর শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ ও ওসি জাকির হোসেনের নেতৃত্বে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরে হাজী শরিয়তউল্লাহ সেতু সংলগ্ন আড়িয়াল খাঁ নদে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ এ সময় ইব্রাহিম খান, বাবুল বেপারী, আবুল কাশেম, ইউনুস খান ও তাজুল ইসলামকে আটক করে। আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু