লোকসভা নির্বাচন ২০১৯

সোশ্যাল মিডিয়ায় প্রার্থীদের আচরণ বিধি যেমন হবে

গত রবিবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের তফসিল প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন। নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনী বিধিতে বেশ পরিবর্তন দেখা গিয়েছে। চারদিকে ব্যানার প্ল্যাকার্ড ঝোলানোর কাজ শুরু করেছে রাজনৈতিক দলগুলো। তবে এই বছর নির্বাচনী বিধিতে সোশ্যাল মিডিয়া নিয়েও বেশ কড়া নির্বাচন কমিশন। বিশেষ করে প্রার্থীদের সোশ্যাল মিডিয়ায় কড়া নজরে রাখবে কমিশন।

নির্বাচন কমিশনের দেওয়া শর্তানুযায়ী সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো প্রার্থীদের মেনে চলতে হবে সেগুলো হলো-

n মনোনয়ন জমা দেওয়ার সময় সব প্রার্থীকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে। প্রার্থীর ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউব অ্যাকাউন্টের বিবরণ জানাতে হবে কমিশনকে।

n প্রার্থীর অ্যাকাউন্ট থেকে যে কোনো ধরনের রাজনৈতিক পোস্ট করার আগে কমিশনের অনুমতি নিতে হবে।

n কমিশনের অনুমতি ছাড়া গুগল, ফেসবুক, ইউটিউব ও টুইটারে কোনো রাজনৈতিক পোস্ট করা যাবে না।

n সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়ার জন্য প্রার্থী মোট কত টাকা খরচ করছেন তা বিস্তারিত জানাতে হবে কমিশনকে।

n প্রার্থী বা কোনো রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়ায় প্রতিরক্ষা বিভাগের কোনো ছবি ব্যবহার করতে পারবেন না।

n সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী বিধি লঙ্ঘনে তাত্ক্ষণিক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

n সোশ্যাল মিডিয়ায় ঘৃণামূলক বক্তব্য, ভুল খবর প্রচার করলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কমিশন।

n সোশ্যাল মিডিয়ায় যে কোনো ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন আলাদা করে হাইলাইট করা থাকবে।

n তবে ফেসবুক, গুগল, টুইটার ও ইনস্টাগ্রাম নিয়ে নিয়ম জানালেও হোয়াটসঅ্যাপে কোনো নিষেধাজ্ঞার কথা জানায়নি কমিশন।

n cVIGIL নামে নতুন অ্যাপ নিয়ে এসেছে নির্বাচন কমিশন। এই অ্যাপ ব্যবহার করে অ্যানড্রয়েড গ্রাহকরা যে কোনো জায়গা থেকে কমিশনকে নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ আনতে পারবেন।