স্মার্ট কুকার আনবে শাওমি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

একের পর এক পণ্য বাজারে উন্মুক্ত করছে শাওমি। সম্প্রতি ভারতে স্পোর্টস সু উন্মুক্ত করার পর এবার ইনডাকশান কুকার আর স্মার্ট রাইস কুকার আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। শাওমির অনুমোদিত একটি প্রতিষ্ঠানের হাত ধরে ভারতে আসছে নতুন ও চাহিদাসম্পন্ন দুইটি পণ্য। ইতোমধ্যে চীনে এই দুটি ইলেকট্রিকাল অ্যাপলায়েন্স বিক্রি করে শাওমি। ভারতে কবে কোম্পানির কুকার লঞ্চ হবে তা জানায়নি শাওমি।

শাওমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন সম্প্রতি টুইটারে নতুন পণ্য দুইটি বাজারে উন্মুক্তের কথা জানিয়েছেন। পণ্য দুইটির মধ্যে একটি হলো শাওমি মিজিয়া ইনডাকশন কুকার এবং অন্যটি হলো মিজিয়া স্মার্ট রাইস কুকার। জানানো হয়েছে- স্বাস্থ্যকর বার্গার, পাস্তা ও পিত্জা বানানো যাবে এই কুকারে। মনে করা হচ্ছে- ক্যালোরি মেপে এই কুকারে রান্না করা যাবে।

চীনে এই ধরনের পণ্যের মূল্য ৫৯৯ ইয়ান। কুকার প্লেটের মূল্য ১৯৯ ইয়ান। রাইস কুকারটিতে রয়েছে একটি ওএলইডি ডিসপ্লে। স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করে এই কুকারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে।

দুইটি  ভেরিয়েন্টে পাওয়া যায় মিজিয়া ইনডাকশন কুকার। বেস ভেরিয়েন্টের মূল্য ২৯৯ ইয়ান ও লাই ভেরিয়েন্টের মূল্য ১৯৯ ইয়ান। মিজিয়া ইনডাকশন কুকারে রয়েছে একটি নচ ও একটি ওএলইডি ডিসপ্লে ও স্মার্ট কন্ট্রোল। তবে লাইট ভেরিয়েন্টে কোনো ওএলইডি ডিসপ্লে ও স্মার্ট কন্ট্রোল নেই।  

এছাড়াই ভারতে একটি স্মার্ট ওয়েট স্কেল নিয়ে আসছে চীনা কোম্পানীটি। তবে কবে ভারতে এই তিনটি পণ্য উন্মুক্ত হবে তা জানানো হয়নি।