রাজধানীতে গণপরিবহনে নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ গণ-ঐক্য নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বর্তমানে নগরীর পরিবহন ব্যবস্থায় চলছে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি। অধিকাংশ বাসে সিটিং সার্ভিসের নামে চলছে চিটিংবাজি। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো যানবাহন পাওয়া যায় না। পাশাপাশি গণপরিবহনের ভাড়া নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে। এছাড়া যত্রতত্র প্রাইভেট গাড়ি পার্কিং করায় ফুটপাত দিয়ে হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়েছে, বেড়ে গেছে দুর্ঘটনা।