পরিচালক নিজেই জানেনা তার ছবির শুটিং শুরু হয়েছে!

পরিচালক জানেন না অথচ ছবির গানের শুটিং হচ্ছে নেপালে।   এমন অভিযোগ পাওয়া গেছে 'ভালো থেকো' নামের ছবির প্রযোজক জাহিদ হাসান অভির বিরুদ্ধে।   
 
ছবিটির পরিচালক জাকির হোসেন রাজু নিজেই বৃহস্পতিবার ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। এ  বিষয়ে  চলচ্চিত্র পরিচালক সমিতিতে লিখিত অভিযোগ করেছেন তিনি।
 
পরিচালক জাকির হোসেন রাজু ফেসবুকে লিখেছেন, ‘একজন পরিচালক জানেনা তার সিনেমায় গান কে লিখেছেন, একজন পরিচালক জানেনা তার সিনেমায় গানের সুর কে করেছেন, একজন পরিচালক জানেনা তার সিনেমায় গান কারা গাইলেন,একজন পরিচালক জানেনা তার সিনেমায় চিত্রগ্রহণের কাজ কে করছেন, একজন পরিচালক জানেনা গান চিত্রায়নে কোরিওগ্রাফি কে করছেন, সেই পরিচালক যদি ফেসবুকে এসে জানতে পারে দেশের বাইরে তার সিনেমার গানের শুটিং চলছে... ’
 
 
জানা গেছে, আরিফিন শুভ ও তানহা তাসনিয়া ছবির শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি ছিল দুটো গানের চিত্রায়ণ। কিন্তু এই গান দুটি কাকে দিয়ে গাওয়ানো হবে, কিভাবে শুটিং হবে এসব নিয়ে আলোচনার পূর্বেই প্রযোজক শুটিং ইউনিট নিয়ে চলে যান নেপালে। সেখানে গানের দৃশ্যধারণ হতে থাকে। আর পরিচালক দেশে বসে খবর পান গণমাধ্যম মারফত।
 
ইত্তেফাক/রেজা