রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০১৭ এর সব পদে আওয়ামী লীগ সমর্থিত নীল দলের প্রার্থীরা জয়ী হয়েছেন।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন। বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়েছেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. রোকেয়া বেগম , সহযোগী অধ্যাপক ড. সিরাজুল ইসলাম খান, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক রুহুল আমিন, সহকারী অধ্যাপক মেফতাউল ইসলাম, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম।