রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনের ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদ হাসান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংক ভবনের ১৩ তলায় আগুন লাগে। খবর পেয়ে আশপাশের ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা কাজ করছে। আগুন লাগার কারণ জানা যায়নি।