সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান

 
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান শুরু করেছে র‌্যাব-পুলিশ। আজ শুক্রবার ভোর ৩টা থেকে চারতলা ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করা হয়।
 
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন বলেন, বর্তমানে র‌্যাব ও পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে এবং ওই বাড়ির আশপাশের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।