তাড়াশে বোয়ালিয়া গ্রামে প্রতিবেশী আজাদ (৩৮) নামের এক যুবকের বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কিশোরীর মা রাতেই বাদী হয়ে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়েকে (১৮) রেখে তার মা বৃহস্পতিবার সকালে পাশের গ্রামে আত্মীয় বাড়িতে যান। আরেক মেয়ে দুপুরে স্কুল থেকে ফিরে তাদের একমাত্র থাকার ঘরের দরজা বন্ধ দেখে চিৎকার শুরু করে। এ সময় সোনা তালুকদারের ছেলে আজাদ সবার সামনে দৌড়ে পালিয়ে গেলে আত্মীয়-স্বজন ঘরে ঢুকে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের সব আলামত অবস্থায় দেখতে পান।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ওসি মো. মনজুর রহমান জানান, মেডিকেল করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/কাউছার