‌‌'উপযুক্ত মানুষ হতে শিক্ষাপ্রতিষ্ঠান ভাল হওয়া দরকার’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (ফিজার) বলেছেন, উপযুক্ত মানুষ তৈরির মাধ্যমে উন্নত জাতি গঠনের জন্য ভাল শিক্ষা প্রতিষ্ঠান হওয়া দরকার। নিজ নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য স্থানীয়দের এগিয়ে আসতে হবে। ব্যয়বহুল অনুষ্ঠানের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে মানুষের অর্থনৈতিক সক্ষমতা তৈরি হয়েছে। 
 
শুক্রবার (২৪ মার্চ) বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বিশেষ অতিথি দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক বলেন, দিনাজপুর দক্ষিণ অঞ্চলের জন্য যে নামেই হোক একটি আলাদা জেলা হওয়া দরকার। 
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের প্রফেসর ড. এস.এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন, শিবলী সাদিক এম.পি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ও কথা সাহিত্যিক ড. মুহিত কামাল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. শাহনেওয়াজ আলী, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব হুমায়ন কবীর, উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান মণ্ডল, স্কুল কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক খায়রুল আলম রাজু, প্রধান শিক্ষক আরমান হোসেন প্রমুখ ।