লালমনিরহাটে যৌতুকবিহীন গণবিয়ে

লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে যৌতুকবিহীন গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। 
 
বিবাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক এইড বাংলাদেশের সেক্রেটারি এএফএম সোলায়মান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলওয়ার হোসেন ও লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, ইসলামিক এইড বাংলাদেশের সহকারী সেক্রেটারি নওশাদ আলী ফরহাদ, সংগঠনের ট্রেজারার মো. আবুল হোসাইন চৌধুরী, লালমনিরহাটের সমাজসেবক নিয়াজ আহমেদ রেজা প্রমুখ।
 
এ সময় প্রত্যেক দম্পতিকে পোশাক, স্বর্ণালংকার ও আসবাবপত্র প্রদান করা হয়। এ ছাড়া দম্পতিকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার জন্য দুগ্ধজাত গাভি ও সেলাই মেশিনসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়েছে।