প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, রক্তদান করা হচ্ছে সবচেয়ে বড় মানব সেবা। এটা একটি বড় এবাদত। একজন মুমূর্ষু রোগীকে রক্তদান করে প্রাণে বাঁচানোর ঋণ শোধ করা যায় না।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছায় রক্তদান সম্মননা প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কোয়ান্টম ফাউন্ডেশন আয়োজিত রক্তদাতাদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টম ফাউন্ডেশনের প্রধান সন্বয়ক মাদাম নাহার আল বোখারী।
বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও কোয়ান্টম ফাউন্ডেশনের পরিচালক ডা.এবি.এন ইউনুস।
ড. গওহর রিজভী বলেন, নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দ। কোয়ান্টম ফাউন্ডেশন রক্তদান কার্যক্রম পরিচালনা করে বহু মানুষের প্রাণ বাঁচায় যার কোন তুলনা হয় না।