দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ প্রাঙ্গনে আয়োজিত মেধাবৃত্তি প্রদান, শিশুমেলা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি শিশুদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতিও আহ্বান জানান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চিনাইর মেধাবৃত্তি ফাউনেন্ডশনের প্রধান পৃষ্ঠপোষক র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
চিনাইর মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে বক্তৃতা করেন বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, চলচ্চিত্র ব্যক্তিত্ব মোরশেদুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অধ্যক্ষ মকবুল আহাম্মদ, অধ্যক্ষ সালমা বারী, আজিজুল হক প্রমুখ ।