ঢাকার কেরানীগঞ্জে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. জামানের (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘৈর চৌধুরীপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফুল মিয়া জানান, ইউনিয়ন পরিষদের পাশে আবুল হোসেনের বাড়িতে একটি বাসা ভাড়া নিয়ে একা থাকতেন সচিব জামান। তার স্ত্রী ও সন্তানরা ঢাকা মেরুল বাড্ডা এলাকায় থাকেন। গলায় রশি দিয়ে ঘরের জানালার সঙ্গে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।