আলমডাঙ্গায় জাসদের পতাকা দিবস পালিত

আলমডাঙ্গায় জাতীয় পতাকা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা জাসদ পতাকামিছিল ও আলোচনা সভা করেছে।

১৯৭১ সালের ২৩ মার্চ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি বর্তমান তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রাণের ঝুঁকি নিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই স্মৃতির ধারাবাহিকতায় ২৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটরিয়াম হলে আলমডাঙ্গা উপজেলা জাসদ দিনটি উপলক্ষে পতাকা মিছিল ও আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা জাসদ সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা জাসদের অর্থ বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান আনিস, পৌর জাসদের সভাপতি মিরাজুল ইসলাম।

জাসদ নেতা সিরাজুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাসদ নেতা ডালিম হোসেন, রমজান আলী, আশরাফ আলী, শাহাদত হোসেন, মাহবুব আলী, রবিউল হক, রেজাউল হক, তালেব, বাবুল হোসেন, আহাদ আলী, আব্দুল জলিল, লেন্টু, মহিলা খাতুন, মহরম আলী, মঙ্গল আলী, গ্যালা, মিনাজ উদ্দীন, নবীছদ্দীন প্রমুখ।

শেষে জাসদের আয়োজনে এক পতাকা মিছিল শহর প্রদক্ষিণ করে।