মরহুম আরিফুল হক রনির বাসায় প্রধানমন্ত্রী

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের ছোট ভাই মরহুম আরিফুল হক রনির বাসভবনে যান। 
 
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ইত্তেফাককে জানান, প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় অবস্থান করেন এবং রনির পরিবারের সদস্যদের সমবেদনা জানান। প্রধানমন্ত্রী মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করেন।
 
বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার কার্যক্রমের সরকারি প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট সিরাজুল হকের ছোট ছেলে রনি ১১ মার্চ যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন এবং গত নভেম্বরে তার হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছিল।