গর্ভকালীন সময়ে বলিউড অভিনেত্রী কারিনা অনেককে পরামর্শ দিয়েছেন, কীভাবে কী করতে হবে, কীভাবে সুস্থ থাকতে হবে-এসব নিয়ে। সেই তালিকায় যুক্ত হলেন এবার ননদ সোহা আলী খান। সোহা কারিনাকে দেখে উদ্বুদ্ধ হয়েছেন।
ভারতীয় মিডিয়া প্রকাশিত খবরে বলা হচ্ছে, সোহা এবার নিজেও নাকি ফ্যামিলি প্ল্যানিং করবেন। কারিনার কাছ থেকে মাঝে-মধ্যে ‘মম্মি টিপস’ও নিচ্ছেন। তা হলে কি সোহা সন্তানসম্ভবা? এখনই প্রকাশ্যে কিছু বলতে নারাজ?
ঘনিষ্ঠ মহলে এই মুহূর্তে মাতৃত্বের সম্ভবনা একেবারে উড়িয়ে দিয়েছেন সোহা। তিনি জানিয়েছেন, মাত্র দু’বছর হয়েছে কুণাল খেমুকে বিয়ে করেছেন তিনি। এখনই তাই সন্তানের কথা ভাবছেন না। আাগমী কয়েক বছর ফোকাসে থাকবে ক্যারিয়ার।
কিন্তু যে ভাবে কারিনা তাঁর প্রেগন্যান্সি পিরিয়ডে সব কিছু সামলে কাজ করেছেন, পাশাপাশি বজায় রেখেছেন দুরন্ত ফ্যাশন স্টেটমেন্ট তা দেখে মুগ্ধ সোহা। তাই এখন থেকেই কারিনার থেকে পরামর্শ নিচ্ছেন। ইন্ডিয়া ডটকম।
ইত্তেফাক/আনিসুর