প্রকাশিত হলো ফরিদুর রেজা সাগরের কিশোর সমগ্র

 
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের এক সাথে প্রকাশিত হয়েছে ‘১২ খণ্ডে কিশোর সমগ্র’ গ্রন্থ। প্রকাশনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শিশু একাডেমিতে ২৪ মার্চ সকালে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সময় প্রকাশনীর কর্ণধার ও  ‘১২ খণ্ডে কিশোর সমগ্র’ গ্রন্থের প্রকাশক ফরিদ আহমেদ।
 
অনুষ্ঠানে আলোচনা করেন আলী ইমাম, শাহরিয়ার কবির, ইমদাদুল হক মিলন, আফজাল হোসেন, শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন প্রমুখ। 
 
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বইগুলোর লেখক শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কোনাল এবং  সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতা থেকে আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর।
 
প্রকাশনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রেজানুর রহমান, ফারজানা ব্রাউনিয়া, আমীরুল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/আনিসুর