স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানমালা

 
২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই প্রচার করবে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। সকাল ৭টা ৩০ প্রচার হবে ‘গানে গানে সকাল শুরু’র বিশেষ পর্ব। চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি প্রচারিত অনুষ্ঠানটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু।
 
সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণ থেকে সরাসরি প্রচার হবে দেশের প্রবীণ ও নবীন চিত্রশিল্পীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের চিত্রাঙ্কন অনুষ্ঠান রং তুলিতে মুক্তিযুদ্ধ। পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু।
 
বিকেল ২টা ৪০ মিনিটে প্রথম টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘রীনা ব্রাউন’, পরিচালনা করেছেন শামীম আখতার। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে মুক্তিযুদ্ধের নাটক ‘পাতকি’।
IMG0
রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয়ে সজল, সানজিদা প্রীতি, জিয়াউল হাসান কিসলু, আব্দুল্লাহ রানা, আশরাফ কবীর, রাশেদ মামুন অপু, রীনা রহমান, রাইদাসী, শাহজাহান আলী সাজু প্রমুখ।
 
এছাড়া রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘লাল সবুজের বাংলাদেশ’। উপস্থাপনা ও পরিচালনা করবেন মৌসুমী বড়ুয়া।
 
ইত্তেফাক/আনিসুর