লামায় সাবেক ইউপি সদস্য ও তার স্ত্রীকে গলাকেটে হত্যা

বান্দরবানের লামায় সাবেক ইউপি সদস্য ক্যাহ্লাচিং মারমা (৭২) ও সিংহ্লা মে মারমা (৭০)। শুক্রবার দিনগত গভীর রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাদের গলাকেটে করে হত্যা করেছে।
 
লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ছোটপাড়া এ ঘটনা ঘটে। ফাঁসিয়াখালী ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য আপ্রুচিং মারমা এ তথ্য জানান।
 
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, সকাল সাড়ে আটটার দিকে খবর পেয়েছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি। এই মুহূর্তে কিছু বলতে পারছিনা।