মধুখালী মেগচামী ইউপির চেয়ারম্যান পদে ২ ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা

মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আপন দুই ভাই মনোনয়পত্র জমা দিয়েছেন। বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. সাবির উদ্দিন শেখ সাব্বির এবং তার ছোট ভাই শেখ মো. মনিরুজ্জমান পলাশ একই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
 
এ ইউনিয়নে মোট ছয়জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত মো. হাসান আলী খান, বিএনপির মনোনিত শেখ সবুজ, বিএনপির বিদ্রোহী মো. মুকুল ও আওয়ামী লীগ বিদ্রোহী মো. শহিদুজ্জামান সুইট স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৩০৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫হাজার ২৭০জন এবং মহিলা ভোটার ৫হাজার ৩৬জন। প্রার্থিতা প্রত্যাহারের দিন ২৯ মার্চ এবং ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৬ এপ্রিল।