ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত (২৭) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলা সদরের পুরাতন ফেরিঘাট এলাকার মেঘনা নদীর তীর থেকে পা বাধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের সালোয়ার কামিজ পরিহিত ছিল এবং শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
এব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, শনিবার দুপুর ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জামান