গণহত্যা দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীর লঞ্চঘাট বধ্যভূমিতে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করা হয়েছে।
কাউখালী লঞ্চঘাট এলাকার পাইলট অফিস সংলগ্ন বধ্যভূমিতে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাসহ প্রায় তিন থেকে চারশত নিরহ মানুষকে ধরে এনে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় কাউখালীর লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদীর পারে বধ্যভূমিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রদীপ প্রজ্বালন করেন। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যান শেখ সামসুদ্দোহা চাঁন, সাবেক ইউপি চেয়ার ম্যান কৃষ্ণ লাল গুহ প্রমুখ।