চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের সবার বাড়ি দামুড়হুদায়। তারা পেশায় শ্রমিক বলে জানা গেছে। নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ইত্তেফাক/জামান