একাত্তরে সময় গ্রামের সহজ-সরল একটি মেয়েকে বিয়ের প্রথম দিনেই-বাসরঘর থেকে উঠিয়ে নিয়ে যায় পাক হানাদার বাহিনী। পাক ক্যাম্পে তার ওপর পাশবিক নির্যাতন-অত্যাচার করা হয়।
দেশ স্বাধীন হলো, ঐ ক্যাম্প থেকে অন্তঃসত্ত্বা অবস্থায় কোন মতে জীবন নিয়ে মুমূর্ষু অবস্থায় বেরিয়ে আসেন। মেয়েটির আহাজারি শুনে এগিয়ে আসে এক মাঝি। দেখতে পায় মেয়েটি প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে।
এরপর মেয়েটি একটি কন্যাসন্তান প্রসব করে। এই দুই চরিত্রে দেখা যাবে মোশাররফ দম্পতিকে। নাটকটির নাম ‘জন্ম’। নির্মাণ করেছেন রায়হান খান। স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটি।
এই নাটকে বীরাঙ্গনা নারীর চরিত্রে অভিনয় করেছেন জুঁই করিম। আর মাঝির হলেন মোশাররফ করিম। রবিবার রাত ৮টায় এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে জন্ম।
ইত্তেফাক/আনিসুর