এমবাপে জেতালেন পিএসজিকে

কিলিয়ান এমবাপে চলতি মৌসুমের ৩১তম গোল করে জেতালেন পিএসজিকে। শেষ বাঁশির ১৬ মিনিট আগে দেওয়া তার একমাত্র গোলের সুবাদেই ফরাসি লিগের শীর্ষে থাকা ক্লাবটি তুলুজের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে সক্ষম হয়। এ জয়ে লিগ ওয়ান হিসেবে খ্যাত ফ্রান্সের শীর্ষ ফুটবল লিগের শিরোপা ধরে রাখার পথে আরো এগিয়ে গেল। কোচ টমাস টুখেলের দল এখন দ্বিতীয় স্থানে থাকা লিলির চাইতে ২০ পয়েন্টে এগিয়ে থাকলো। গত রবিবারের ১-০ গোলের জয়টির সুবাদে পিএসজি ২৯ ম্যাচে ৮০ পয়েন্ট পেল। অপরদিকে লিলে এক ম্যাচ বেশি খেলে পেয়েছে ৬০ পয়েন্ট। সর্বশেষ খেলায় তারা দুই গোলে পিছিয়ে পড়েও ৩-২ এ জয়ী হয়।