জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার রাতে আব্দুল কাদের (৩৫) নামে এক দিনমুজুরকে কুপিয়ে হত্যা করেছে জামাল উদ্দিন (৩৫)। ঘটনাটি উপজেলার ডোয়াইল ইউনিয়নের পশ্চিম ডোয়াইল গ্রামে ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আব্দুল কাদের প্রতিদিনের মতো কাজ শেষ করে সন্ধ্যা ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় ঘাতক জামাল উদ্দিনের বাড়ির কাছে পৌঁছলে কাদেরকে ডাক দিয়ে বাড়ির ভেতরে নিয়ে যান। এ সময় জামাল উদ্দিনের মা বুলু বেগম একটি কুড়াল এনে দেন। সেই কুড়াল দিয়ে আব্দুল কাদেরকে কুপিয়ে আহত করেন। পরে জামাল উদ্দিনের মা বুলু বেগম ও বাবা সোবাহান (কন্তুু) টেনে কাদের দেহ বাহিরে বের করেন ও চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয়রা গেলে ঘাতকরা সবাই পালিয়ে যান। স্থানীয়রা আব্দুল কাদেরকে উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে।
রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেলা মর্গে পাঠানো হয়। আজ সকালে ডোয়াইল ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনের নেতৃত্বে ধনবাড়ী উপজেলার বীততারা ইউনিয়নের ঘোডারবন্দ গ্রামে রথবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে ঘাতক জামালকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়। এ ব্যাপারে নিহত আব্দুল কাদেরের বড় ভাই তসলিম উদ্দিন বাদী হয়ে আজ থানায় একটি মামলা করেছেন।
এ ব্যাপারে অফিসার ইনর্চাজ রেজাউল ইসলাম খান বলেন, ‘নিহতের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। তবে ঘটনা প্রধান জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।