২য় বিভাগ ফুটবলে দুইটি খেলাই গোলশূন্য ড্র

স্পোর্টস রিপোর্টার

দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে গতকাল সোমবার দুইটি ম্যাচই গোলশূন্য ড্র হয়েছে।

কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এদিন লিগের এগারতম ম্যাচে সিটি ক্লাব মুখোমুখি হয়েছিলো বিজি প্রেস এস এন্ড আরসির। ফরোয়ার্ডদের ব্যর্থতার খেসারত দিয়ে গোলশূন্য ড্রয়ে বাধ্য হয় দুই দল। দিনের দ্বিতীয় খেলায় একই মাঠে গোলশূন্য ড্র করে ক্রীড়া সংসদ মুগদা এবং ইস্ট এন্ড ক্লাবও। খেলা দুইটির মাধ্যমে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষ হলো। ১৩ দলের লিগ হওয়ায় এ রাউন্ডে বিরতি পাওয়া ছিলো গৌরিপুর স্পোর্টিং ক্লাব। আজ মঙ্গলবার কমলাপুর স্টেডিয়ামে টঙ্গী ক্রীড়া চক্র ও বিকেএসপির ম্যাচ দিয়ে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।