ক্যারিয়ারে যৌথ প্রযোজনার চলচ্চিত্রেই ধারাবাহিকভাবে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। সফলতার হিসেব-নিকেশটা এখনো সেভাবে কষা না গেলেও নিয়মিত ছবিতে অভিনয় করছেন তিনি।
এবার তিনি অভিনয় করছেন ‘বস টু’ ছবিতে। সেখানে টলিউডের জনপ্রিয় নায়ক জিতের বিপরীতে আবারো অভিনয় করছেন তিনি।
এর আগেও জিতের সাথে ‘বাদশা’ ছবিতে অভিনয় করেছেন ফারিয়া।
জিতের সাথে আবারো অভিনয় ও ছবিতে তার চরিত্র প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘এখানে আমি অ্যাকশনধর্মী একটি চরিত্রে অভিনয় করছি। মারমুখি এমন চরিত্রে এই প্রথম অভিনয় করছি। আর জিতের সাথে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। এর আগেও তার সাথে কাজের সুযোগ হয়েছে। অভিনয়ের দিক থেকে বেশ সাহায্য পাওয়া যায়। এছাড়াও পেশাদারিত্বের বিষয়ে জিতের কাছে শেখার অনেককিছু আছে। তাই বলা যায়, প্রতিনিয়তই বিভিন্ন বিষয় শিখছি।’
ইত্তেফাক/আনিসুর