গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় তামাক ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পাকুড়িয়া গ্রামের আব্দুল মজিদ-এর ছেলে কৃষক মোফাজ্জেল হকের তামাক ঘরে এ ঘটনা ঘটে।
কৃষক মোফাজ্জেল হক বলেন, আমার তামাক ঘরে তামাক তাপ দিচ্ছিলাম। অসাবধানতায় তামাকে আগুন ধরে যায়। গ্রামের লোকজন নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু নেভানোর আগেই তামাকসহ ঘর পুড়ে হয়ে যায়।