বিয়ের পর্ব শেষ করলেন তাসনোভা এলভিন

 
অবশেষে বিয়ের পিড়িতে বসলেন অভিনেত্রী তাসনোভা এলভিন। গতকাল রবিবার দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী এলভিন। এর আগে ২৫ মার্চ ছিল গায়ে হলুদ।
 
এলভিন বলেন, অবশেষে ফাহাদের ইচ্ছে পুরুন হলো। বিয়ের কাজ সম্পন্ন হয়েছে আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানে আমাদের দুই পরিবারের মোটামুটি সবাই উপস্থিত ছিলেন।
 
তাসনোভার স্বামীল নাম ফাহাদ রিয়াজী। পেশায় তিনি একটি একটি মাল্টি-ন্যাশনাল কোম্পানির সিনিয়র মার্চেন্টাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। ফাহাদের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীতে।
 
এলভিন বলেন, নতুন একটা অধ্যায়ে পা রেখেছি আমি আর ফাহাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন ! আমি অনেক খুশি।
 
ইত্তেফাক/আনিসুর